সকালে খালি পেটে খেজূর খাওয়ার অনেক উপকার
মরুভূমির তপ্ত সোনালী রোদে পাকা মিষ্টি রসে ভরা প্রাচীন মেসোপটেমিয়ার মরুভূমি
থেকে আপনার প্লেট পর্যন্ত পাড়ি দেওয়া এক জীবন ইতিহাস যেনো এই খেজুর। রাসূল (সাঃ)
এর প্রিয় খাবার। রমাদানে ইফতারের সময় অপরিহার্য অংশ আর প্রাকৃতিক শক্তি ও
পুষ্টির আধার এই খেজুর শুধু সাথেই নয় গুণও বিশ্বজয়ী।
শুধু কি ইফতারের উপস্থিতি বা মহানবী (সাঃ) এর প্রিয় ছিল বলেই খেজুর নিয়ে এত চর্চা, আদতে খেজুরের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণাগুণ। এছাড়াও হজমতন্ত্রে ও হৃদসুরক্ষায় ও এর কার্যকারিতা উল্লেখযোগ্য। চলুন আজ খেজুরের এইসব চমৎকার গুণাবলি ও উপকারিতা নিয়ে আলোচনা করা যাক।
সূচিপত্রঃ সকালে খালি পেটে খেজূর খাওয়ার অনেক উপকার
- সকালে খালি পেটে খেজুর খাওয়ার সঠিক নিয়ম
- খেজুরে কি কি ভিটামিন থাকে
- খেজুর কখন খেলে বেশি উপকার হয়
- কখন খেজুর খাওয়া উচিত নয়
- খেজুর খাওয়ার পর পানি খাওয়া নিরাপদ কি না
- পুরুষদের জন্য খেজুরের কি কি উপকারিতা
- রাতে খেজুর খাওয়ার উপকারিতা
- সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর খেলে উপকার
- খেজুর পানিতে ভিজিয়ে রেখে খেলে উপকার
- খেজুর এবং কিসমিস একসাথে ভিজিয়ে খেলে উপকার
- শেষ কথাঃ সকালে খালি পেটে খেজূর খাওয়ার অনেক উপকার
সকালে খালি পেটে খেজুর খাওয়ার সঠিক নিয়ম
প্রতিদিন সকালে খালি পেটে ২ থেকে ৩টি খেজুর খাওয়া আদর্শ নিয়ম। খেজুর ভালো করে চিবিয়ে সরাসরি খেতে পারেন। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে আগের রাতে ৩ থেকে ৫টি খেজুর এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই খেজুর ও ভেজানো পানি একসাথে খেতে পারেন এতে কোষ্ঠকাঠিন্য ভালো হতে সহায়তা করে। আপনি চাইলে কুসুম গরম দুধের সাথে ভিজিয়ে বা একসাথে নিয়ে খেতে পারেন এতে শক্তি দ্বিগুণ হয়।এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক দ্রুত শক্তিতে মনকে কর্মক্ষম রাখে। হজম ও উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি অন্ত্র পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।লিভার ও এটি শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতে এবং লিভার ও হৃদযন্ত্র স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে।
আরোও পড়ুনঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয় করুন
খেজুরে কি কি ভিটামিন থাকে
খেজুরে মূলত বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টি উপাদান পাওয়া যায়। খেজুরে যেসব ভিটামিন থাকে।
ভিটামিন বি কমপ্লেক্সঃ খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন বি গ্রুপ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন বি১ (থায়ামিন), ভিটামিন বি২ (রিবোফ্লাভিন), ভিটামিন বি৩ (নিয়াসিন), ভিটামিন বি৫ (প্যান্টোথেনিক অ্যাসিড) এবং ভিটামিন বি৬। বিশেষ করে ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্নায়ুর কার্যক্রম বাড়াতে সাহায্য করে।
ভিটামিন কেঃ এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
ভিটামিন এঃ এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
ভিটামিন সিঃ সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
আয়রন ঃমানব দেহের জন্য আয়রন একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ফলে খেজুর হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। তাই যাদের হৃৎপিণ্ড দুর্বল তাদের জন্য খেজুর হতে পারে কার্যকর খাদ্য।
ক্যালসিয়ামঃ খেজুরে ক্যালসিয়াম প্রচুর থাকে যা শরীরকে মজবুত ও শক্ত করতে সাহায্য করে। খেজুর শিশুদের দাঁতের মাড়ি মজবুত ও শক্ত করতে ও সাহায্য করে।
ক্যানসার প্রতিরোধঃ খেজুর অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আঁশে পরিপূর্ণ একটি ফল। একটি গবেষণায় দেখা গেছে যে, খেজুর পেটের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর যারা নিয়মিতভাবে খেজুর খান তাদের বেলায় ক্যানসারের ঝুঁকিও কমে যায়। অতি সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে খেজুর পেট-সংক্রান্ত ক্যান্সার রোধে বেশ কার্যকর। আর খুশির বিষয় হচ্ছে এটি অনেক সময় বেশি কার্যকর ভুমিকা পালন করে।
ওজন হ্রাসঃ খেজুরের পুষ্টিগুণ খাদ্যর পরিপাককে সাহায্য করে । এবং খেজুর কোষ্ঠকাঠিন্য রোধ করে। অনেক সময় এটা অনেক উপকারী ভূমিকা পালন করে। খেজুরে রয়েছে নানা প্রকার পরিপূর্ণ ভিটামিন। তাই খেজুর মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি করে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতাও বৃদ্ধি করে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, যে সকল ছাত্র-ছাত্রী যারা নিয়মিতভাবে খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় বেশ ভাল হয়ে থাকে।
খেজুর কখন খেলে বেশি উপকার হয়
১। সকালে খালি পেটেঃ সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে ২-৩টি খেজুর খেলে শরীর দ্রুত প্রাকৃতিক শক্তি বা এনার্জি পাওয়া যায়। এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায়, পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। এছাড়াও রাতে ৩-৪টি খেজুর পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি ও খেজুর খেলে ভালো ফলাফল পাওয়া যায়।
২। ব্যায়াম বা কসরতের আগে খেলে উপকারিতাঃ ব্যায়াম বা ভারী কাজের ৩০ থেকে ৬০ মিনিট আগে ২-৪টি খেজুর খেলে শরীরে দীর্ঘসময় ধরে পর্যাপ্ত শক্তি বজায় থাকে। এর কার্বোহাইড্রেট ক্লান্তি দূর করতে সাহায্য করে।
৩। রাতে ঘুমানোর আগে উপকারিতাঃ রাতে ঘুমানোর আগে বা রাতে খাবারের পর খেজুর খাওয়া উপকারী। খেজুরের ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে মাঝরাতে ক্ষুধা লাগে না। এছাড়াও দুধের সঙ্গে খেজুর মিশিয়ে রাতে খেলে গভীর ঘুম ও পেশি গঠনে সহায়তা করে।
কখন খেজুর খাওয়া উচিত নয়
সাধারণত খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও কিছু নির্দিষ্ট সময়ে বা অবস্থায় এটি না খাওয়া বা সীমিত পরিমাণে খাওয়া উচিত। যেমনঃ ভারী খাবারের পরপরই খেজুর ফাইবার বা আঁশসমৃদ্ধ হওয়ায় হজম হতে সময় নেয়। তাই ভারী বা পেটভরা খাবারের ঠিক পরেই অতিরিক্ত খেজুর খেলে পেট ফাঁপা, বদহজম বা অস্বস্তি হতে পারে। ডায়াবেটিস থাকলে অনিয়ন্ত্রিত অবস্থায় খেজুরে প্রাকৃতিকভাবে উচ্চ পরিমাণে শর্করা ও ক্যালোরি থাকে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খেজুর খাওয়া থেকে বিরত থাকা উচিত। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে খেজুরে এক ধরনের সুগার অ্যালকোহল থাকে, যা অন্ত্রের গতি বাড়িয়ে দেয় ও ডায়রিয়া বা পেটের সমস্যা চলাকালীন খেজুর খেলে অবস্থা আরও খারাপ হতে পারে।
আরোও পড়ুনঃ সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
খেজুর খাওয়ার পর পানি খাওয়া নিরাপদ কি না
হ্যাঁ, খেজুর খাওয়ার পর পানি খাওয়া সম্পূর্ণ নিরাপদ। বরং খেজুরের সাথে পানি খাওয়া স্বাস্থ্যকর এবং বহু পুরোনো ঐতিহ্য যেমন রোজা ভাঙার সময় খেজুর ও পানি একসাথে খাওয়া হয়। তবে কিছু বিষয় জেনে রাখা ভালো যেমন ধরুন আপনার হজম সমস্যা থাকে পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা তাহলে খেজুর খাওয়ার পর অন্তত ৩০ মিনিট বা এর একটু বেশি সময় অপেক্ষা করে পানি পান করতে হবে। দিনের যেকোনো সময় খেজুর খাওয়ার পরপরই অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি খাওয়া ভালো। খেজুর প্রাকৃতিকভাবে শক্তি ও ফাইবার দেয় এবং শরীরের পানির আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।
পুরুষদের জন্য খেজুরের কি কি উপকারিতা
পুরুষদের স্বাস্থ্যের জন্য খেজুর অত্যন্ত উপকারী। নিয়মিত খেজুর খাওয়ার ফলে যেসব শারীরিক উপকারিতা পাওয়া যায়। সাধারণত প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য যথেষ্ট। তবে আপনার যদি ডায়াবেটিস বা কিডনির কোনো জটিল রোগ থাকে, তবে খেজুর খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। কিছু উপকারিতা নিচে দেওয়া হলোঃ
যৌনশক্তি ও প্রজননক্ষমতা বৃদ্ধিঃ খেজুরে রয়েছে প্রাকৃতিক জিংক, অ্যামিনো অ্যাসিড ও খনিজ উপাদান, যা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে এবং শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা বাড়াতে সহায়তা করে। শক্তি ও স্ট্যামিনা খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে দ্রুত এনার্জি বা শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া এর ফাইবার শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে।
পেশি গঠন ও শারীরিক শক্তিঃ এতে প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকায় পেশি গঠন এবং শরীরের সামগ্রিক শক্তি বজায় রাখতে কার্যকারিতা কাজ করে। খেজুরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে এবং হাড়ক্ষয় প্রতিরোধে ভূমিকা পালন করে। প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় এটি হজমক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। খেজুরে প্রচুর আয়রন রয়েছে যা দেহে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে।স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে।
রাতে খেজুর খাওয়ার উপকারিতা
রাতে ঘুমানোর আগে বা রাতের বেলায় পরিমিত পরিমাণে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ কিছু উপকার বয়ে আনে। নিচে এর প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো রাতের ক্ষুধা নিয়ন্ত্রণে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা হজম হতে সময় নেয়। ফলে রাতে ঘুমানোর আগে খেজুর খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং মাঝরাতে খিদে পাওয়ার প্রবণতা কমে। খেজুরে প্রাকৃতিক উপাদান যেমন ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকে। এগুলো শরীরের পেশী শক্তি শিথিল করতে এবং স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। সুন্দর ও গভীর ঘুমে সহায়ক। এছাড়া খেজুরে সামান্য পরিমাণে প্রাকৃতিকভাবে মেলাটোনিন হরমোনও থাকে। রাতে খেজুর খেলে বিশেষ করে পানিতে ভিজিয়ে রাখলে এর আঁশ নরম হয়। এটি সকালে পেট পরিষ্কার করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে দারুণ কার্যকরী ভূমিকা রাখে। খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। রাতে সামান্য খেজুর খেলে তা প্রাকৃতিকভাবে লিভারকে সক্রিয় রাখতে ও শরীর থেকে বর্জ্য দূর করতে সহায়তা করে।
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর খেলে উপকার
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর খেলে শরীর দ্রুত শক্তি পায় এবং পুষ্টি উপাদান সহজে শোষিত হয়। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা সকালে শরীরের ক্লান্তি দূর করে এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে, যা হজমশক্তি বাড়ায় এবং সকালের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। খেজুরে পর্যাপ্ত আয়রন থাকায় এটি নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস হাড় শক্ত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
খেজুর পানিতে ভিজিয়ে রেখে খেলে উপকার
খেজুর পানিতে ভিজিয়ে রাখলে তা নরম হয়ে যায় এবং সহজে হজম হয়। এতে থাকা ডায়েটরি ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য, বদহজম, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে। খেজুর ভিজিয়ে রাখলে এর অ্যান্টি-নিউট্রিয়েন্টগুলো ভেঙে যায়, ফলে শরীরে সহজে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান শোষণ করতে পারে। এতে প্রাকৃতিক শর্করা থাকে, যা সকালে খেলে শরীর দ্রুত শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ভেজানো খেজুরের পানিতে রয়েছে পর্যাপ্ত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিয়মিত এটি খেলে শরীরের রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কপার ও ফসফরাসের মতো খনিজ উপাদান হাড়ের ঘনত্ব ঠিক রাখে এবং হাড়কে শক্তিশালী করে। নিয়মিত ভিজানো খেজুর খেলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমে এবং হৃদরোগের ঝুঁকি কম হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বকে সতেজ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে।
খেজুর এবং কিসমিস একসাথে ভিজিয়ে খেলে উপকার
খেজুর এবং কিসমিস একসঙ্গে ভিজিয়ে খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া এবং বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণে দারুণ উপকারিতা পাওয়া যায়। কিসমিস ও খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এগুলো ভিজিয়ে খেলে আয়রন সহজে শরীরে শোষিত হয়, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এগুলোতে থাকা পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমে। প্রাকৃতিক শর্করা অ্যামিনো এসিড এবং মিনারেল থাকায় এটি শারীরিক ক্লান্তি দূর করে এবং সারাদিন কর্মক্ষম রাখতে সহায়তা করে। এতে উপস্থিত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম হাড়ের ঘনত্ব ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল(এলডিএল)কমাতে সাহায্য করে। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন কোষের পুনরুজ্জীবনে সাহায্য করে, যা ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায়।
শেষ কথাঃ সকালে খালি পেটে খেজূর খাওয়ার অনেক উপকার আছে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে অসুস্থ রোগী ও ডায়াবেটিস বা কিডনি সমস্যা থাকলে ডায়াবেটিস রোগীদের ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নির্দিষ্ট পরিমাণে সাধারণত ১-২টি খেজুর খাওয়া উচিত। এছাড়া কিডনির সমস্যা থাকলে উচ্চ পটাশিয়ামের কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া খেজুর খাওয়া যাবে না বা উচিত না। তাই সবাই সাবধানে খাবেন। ভালো থাকুন ও সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

.webp)
ফ্রীল্যান্স পথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url