সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম

বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে।

অনলাইনে-আয়কর-রিটার্ন-জমা-দেওয়ার-সকল-নিয়ম.webp

সাধারণত প্রতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই পাঁচ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। ৩০ নভেম্বর দেশে আয়কর দিবস হিসেবে পালিত হয়। এদিনই ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।এখন থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবে। 

সূচিপত্রঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম

কীভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন

সব করদাতা ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন।অনলাইনে রিটার্ন জমার আগে করদাতাকে ই রিটার্নে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করদাতার নিজের কর শনাক্তকরণ নাম্বার টিআইএন (TIN) ও বায়োমেট্রিক করা সচল মোবাইল নাম্বার লাগবে। প্রথমবার সফলভাবে রেজিষ্টশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায়ী এবং কর পরিষদের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য দেওয়ার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়। অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে। প্রাপ্তি রসিদে অটোমেটিক সাক্ষর হিসাবে গণ্য হয়। 

ই - রিটার্ন সিস্টাম রেজিষ্টশনের জন্য কি প্রয়োজন

ই - রিটার্ন সিস্টাম রেজিস্ট্রেশনের এর জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নাম্বার প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার আছে কিনা তা জানতে বা যাছাইয়ের জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *১৬০০১# ডায়াল করুন।

অনলাইনে-আয়কর-রিটার্ন-জমা-দেওয়ার-সকল-নিয়ম.webp

ই - রিটার্ন এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। কল সেন্টারের নাম্বার ০৯৬৪৩ - ৭১৭১৭১ এই নাম্বারে ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষনিক ই - রিটার্নের যে কোন সমস্যা বা  প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। কর্মকর্তারা আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।  এক্সট্রা সার্ভিস সেন্টার  পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়াও আয়কর সেবা মাসে প্রতিটি কর অন্তরে ই - রিটার্ন  সংক্রান্ত সহায়তা প্রধান করে।

অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া

ই - রিটার্ন জমা দেওয়ার সহজ ৭টি ধাপ রয়েছে, সে গুলো একটা একটা করে নিচে আলোচনা করা হলোঃ 
১। মূল্যায়ন ঃ প্রথমে আপনাকে কিছু মৌলিক  তথ্য দিতে হবে।
  • মূল্যায়ন তথ্যঃ আপনি কি করেন আপনার বছরে কত টাকা আয় হয়। সেটার উপর ভিত্তি করে আপনার বছর মুল্যায়ন করা হবে।
  • আয়ের শিরোনামঃ চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়,  ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাত সমূহের মধ্যে প্রযোজ্য টি সিলেট করতে হবে।
  • অতিরিক্ত তথ্যঃ আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয় আছে কিনা তা করকর্মকর্তাকে জানাতে হবে।
  • এআইটি - ১০বি এর প্রয়োজনীয়তাঃ সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ এবং মোটরগাড়ি ও কোন জায়গায় জায়গা জমি বা ফ্ল্যাট নেওয়া আছে কিনা ইত্যাদি।

২। আয়ঃ এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন চাকরি হতে আয়, বাড়ি ভাড়া হতে আয়, কৃষি হতে আয়,ব্যবসা হতে আয় মূলধনী হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয় আসতে পারে এমন সকল তথ্য প্রদান করা। 
৩। ছাড় যোগ্য সম্পদঃ রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বীমা,ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির সকল তথ্য উল্লেখ করুন।
৪। ব্যয়ঃ আপনার বাৎসরিক ব্যয় তথ্য প্রদান করুন। 
৫। সম্পদ ও দায়ঃ সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমনঃ ব্যবসার মূলধন, অকৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ শেয়ার ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস, মোটর গাড়ি, সোনা, হীরা, জিনিসপত্র ও নগদ টাকা ইত্যাদি। এছাড়াও ব্যাংকের সকল ঋণের তথ্য প্রদান করুন।
৬। কর ও পেমেন্টঃ এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কমিউনিটি স্টেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতিমধ্যে ইতিমধ্যে উৎসে   কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
৭। ফিরে দেখাঃ এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্টি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন। সেভ করে রাখতে পারবেন এবং সর্বশেষ সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যে কোন সময় স্বীকারপত্র, রিটার্ন সার্টিফিকেট চালান ডাউনলোড করতে পারবেন এবং এটা আপনার কাছে সংরক্ষিত থাকবে।

আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করুন

ঘরে বসে ঝামেলা ছাড়া অনলাইনে ই - রিটার্ন দাখিল 

চাইলে ঘরে বসেই খুব সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলায় পড়তে হবে না। এছাড়াও ই-রিটার্ন থাকার অনেক সুবিধা রয়েছে। এটা দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন, ই-পেমেন্ট করতে পারবেন। এমনকি ঘরে বসেই সনদ, আয়কর রিটার্নের কপি নেওয়া যাবে এবং রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে অনলাইনে।

জিরো ই- রিটার্ন এর সুবিধা

যাদের করযোগ্য আয় নেই তাদের ‘জিরো ট্যাক্স’ ই- রিটার্ন আসবে। তারা প্রসিট টু অনলাইন রিটার্ন অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার রিটার্ন ফর্ম আপনার সামনে আসবে। এখান থেকে ভালোভাবে আবার তথ্য যাচাই করার সুযোগ পাবেন। এরপর সাবমিশন রিটার্ন অপশনে ক্লিক করে দিন। হ্যাঁ এবং না দুইটি বার আসবে হ্যাঁ  ক্লিক করলেই আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। 

রসিদ ডাউনলোড করুন

যদি আয়কর রিটার্ন সফলভাবে জমা হয়, তাহলে আপনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা লেখা দেখবেন। সেখানে আপনি একটি রেফারেন্স আইডি ডাউনলোড করার অপশন পাবেন। সেটি ডাউনলোড করে অনলাইনেই আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। অথবা সেটি প্রিন্ট করে আয়কর অফিসে পাঠাতে পারেন। এই প্রক্রিয়াটি জটিল মনে হলে আপনি কোনো কর আইনজীবীর দ্বারস্থ হতে পারেন। এছাড়া, বিডিটেক্স এবং শাপলা ট্যাক্সের মতো অনেক অনলাইন প্লাটফর্ম ও অ্যাপ্লিকেশন আছে, যেগুলো আপনাকে আয়কর রিটার্ন দাখিলে সাহায্য করবে।

ই- রিটার্ন জমার ভিডিও দেওয়া হলো



আয় ও করমুক্ত সীমাঃ 

সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা (নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ৪,০০,০০০ টাকা)। আয় এর নিচে বা করযোগ্য না হলে রিটার্নে আয়ের পরিমাণ উল্লেখ করতে হবে কিন্তু কর আসবে শূন্য।

জিরো রিটার্ন কি জিরো রিটার্ন জমা কাদের জন্য প্রযোজ্য

যে পরিপ্রেক্ষিতে কোনো রূপ ট্যাক্স বা কর প্রদান ছাড়াই রিটার্ন জমা দেওয়া হয়, তখন তা শূন্য বা জিরো রিটার্ন হিসেবে অভিহিত হয়। মূলত করমুক্ত সীমার মধ্যে থাকা আয়ের বিপরীতে প্রদানকৃত রিটার্নকেই শূন্য রিটার্ন বলা হয়। ট্যাক্স গ্রহণ বা কর অব্যহতি, রিবেট বা কর রেয়াত বা অগ্রিম প্রদানকৃত কর কিংবা এই সব শর্ত অনুসারে সামগ্রিক আয়ের ওপর আরোপিত কর কমে আসে। কোনো কোনো ক্ষেত্রে যাবতীয় হিসাব-নিকাষের পর চূড়ান্ত প্রদেয় কর শূন্য চলে আসে। এমতাবস্থায় আয়, ব্যয়, সম্পত্তি ও ঋণের সমুদয় তথ্যাদি পেশ করে জিরো রিটার্ন জমা করা আবশ্যিক। নারী ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক আয় অনুর্ধ্ব ৪ লাখ টাকা। তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধিদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকার কম। পাঁচ লাখ টাকার কম আয় সম্পন্ন গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

সঞ্চয়পত্রে শূন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম

এ ক্ষেত্রে ডিটেইল রিটার্ন নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করতে হবে। করযোগ্য আয় আছে কিনা- প্রশ্নের ঊত্তরে ‘ইয়েস’ অপশনে টিক দিতে হবে। এর ফলে ডানপাশে সক্রিয় হয়ে ওঠা ‘হেড্স অফ ইনকাম’ থেকে ‘ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট্স’-এর পাশে টিক দিয়ে রাখতে হবে। একই কারণে পরের ‘অ্যাডিশনাল ইনফরমেশন’ পেজে রেয়াতের অপশনটি সক্রিয় থাকবে। রেয়াত ক্লেইম করার জন্য এখানে ‘ইয়েস’ অপশন বেছে নিতে হবে। একই সঙ্গে আইটি১০বি ক্যাটাগরিকেও সচল রাখতে হবে।‘ইনকাম’ পেজ-এ দেখা যাবে ‘এক্সপেন্ডিচার’ ও ‘রিবেটসহ’ অন্যান্য সাধারণ ট্যাবগুলো। এই পেজে প্রধান কাজ হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা সংক্রান্ত তথ্যাদি প্রদান করা।‘কর রেয়াত’-এর পেজে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির অধীনে ‘অ্যাপ্রুভ্ড সঞ্চয়পত্র’-এ টিক দিয়ে আবারও সঞ্চয়পত্রের তথ্য লিপিবদ্ধ করতে হবে। এখানে সঞ্চয়পত্রে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের জন্য নির্ধারিত রেয়াতটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। সঞ্চয়পত্রে রেয়াতের সর্বোচ্চ সীমা হলো ৫ লাখ টাকা। সঞ্চয়পত্রে বিনিয়োগ এর থেকে বেশি হলেও রেয়াত এই ৫ লাখই আসবে।

সবশেষে আপনার রিটার্ন ও ট্যাক্স জমা দেওয়ার স্লিপ ও সার্টিফিকেট ডাউনলোড করে সংরক্ষণ করুন। আপনার হোম পেজের উপরের বামেই সার্টিফিকেট, রিটার্ন ফরম সবকিছু পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্রীল্যান্স পথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Altafur Rahman
Md. Altaful Rahman
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ফ্রিল্যান্স পথ আইটির এডমিন । অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।