সহজে অনলাইনে সহজে ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম

আজকে আলোচনা করবো কীভাবে অনলাইনে খুব সহজে আপনি ড্রাইভিং লাইসেন্সের একাউন্ট খুলবেন সে বিষয় নিয়ে। বর্তমানে মোটরসাইকেল বা গাড়ি চালানো জানেনা এই রকম মানুষ খুব কমই আছে। তাই গাড়ি চালানোর আগে আমাদের ড্রাইভিং লাইসেন্স এর প্রয়োজন। তাই অনলাইনে খুব সহজে আপনি যেভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য একাউন্ট খুলবেন।

অনলাইনে-সহজে-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-নিয়ম.webp


তাই রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। বি,আর,টি,এ অফিসে না গিয়ে আপনি যেন খুব সহজে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন সে সব বিষয় গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো। 

সূচীপত্রঃ অনলাইনে সহজে ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম 

বিআরটিএ  ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম 

বিআরটিএ  ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে বিআরটিএ এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর বিআরটিএ পোটার্ল সার্ভিস এ প্রবেশ করতে হবে। প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে যা যা প্রয়োজন নিচে আলোচনা করা হলোঃ 

  1. ওয়েবসাইটে প্রবেশ করুনঃ প্রথমে বিআরটিএ সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করুন। বিআরটিএ স সার্ভিস পোর্টাল যদি আপ্কানার একাউন্ট করা না থাকে তাহলে উপরে ডান পাশে নিবন্ধন ঘর আছে সে ঘরে গিয়ে চাপ দিন।
  2. রেজিস্ট্রেশন করতে যা লাগবেঃ জাতীয় পরিচয় পত্রের ১৩ ডিজিটের নাম্বার এবং আপনার নিবন্ধিত একটি যে কোন কোম্পানির সিম লাগবে তারপরে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। 
  3. তথ্য প্রদান করুনঃ প্রথমে আপনি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার জন্মতারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও নিবন্ধিত মোবাইল নাম্বার সঠিকভাবে ঘরে পূরণ করুন। এরপর নিচে দেখুন সিকিউরিটি কোড আছে সেই কোডটি নির্ধারিত ঘরে সঠিকভাবে তুলুন এবং সাবমিট করুন।
  4. ওটিপি যাচাইকরুনঃ কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপি নাম্বার দিয়ে আপনার একাউন্ট সচল বা একটিভ করুন।

পরবর্তী করণীয় ও আবেদন প্রক্রিয়া

লগইন করুনঃ আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে আপনার নিবন্ধিত ড্রাইভিং লাইসেন্স একাউন্টে প্রবেশ করুন। 
প্রোফাইল সম্পন্ন করুনঃ প্রোফাইলে আপনার বিভাগের নাম, জেলা ও থানার নাম সঠিকভাবে পূরণ করুন।
লার্নার লাইসেন্স আবেদন: ‘Apply for Driving License’ অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন- পাসপোর্ট সাইজ ৩ কপি ছবি, NID ফটোকপি আপলোড করে আবেদন সম্পন্ন করুন। আর পেশাদারদের জন্য একই ভাবে পাসপোর্ট সাইজ ৩ কপি ছবি, NID ফটোকপি ও মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে।
ফি প্রদানঃ 
  1. অপেশাদার লাইসেন্স (১৫ দিনের মধ্যে): ৪,২১২ টাকা
  2. পেশাদার লাইসেন্স (১৫ দিনের মধ্যে): ২,৪৪৭ টাকা
  3. বিলম্ব জরিমানা: ১৫ দিন পার হলে প্রতি বছর ৫১৮ টাকা অতিরিক্ত জরিমানা প্রযোজ্য।

লার্নার বা শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজ

  1. পোর্টাল ভিজিট: প্রথমে BRTA Services Portal (BSP) ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর ও ইমেইল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার বা লগইন করুন। 
  1. আবেদন ফরম পূরণ: 'Driving License' অপশনে গিয়ে লার্নার লাইসেন্সের জন্য আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করুন।
  1. নথি আপলোড: প্রয়োজনীয় কাগজপত্র (NID, ছবি, মেডিকেল সার্টিফিকেট) স্ক্যান করে আপলোড করুন।ফি প্রদান: ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা অনলাইনের মাধ্যমে নির্ধারিত লার্নার ফি জমা দিন।
  1. লার্নার কপি ডাউনলোড: আবেদন অনুমোদিত হওয়ার পর ওয়েবসাইট থেকেই লার্নার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন। এটি সাধারণত ২ থেকে ৩ মাস পর্যন্ত বৈধ থাকে, এই সময়ের মধ্যে নিয়মিত গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হয়। 

বিভিন্ন ধরনের ড্রাইভিং  লাইসেন্স ফি

লার্নার ড্রাইভিং লাইসেন্স ফীঃ 

(ক) ০১ (এক) ক্যাটাগরি-৫১৮/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
(খ) ০২ (দুই) ক্যাটাগরি-৭৪৮/-টাকা  (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফীঃ 

(ক) অপেশাদার লাইসেন্স (মেয়াদ ১০ বছর): ৪,৪৯৭ টাকা ( ডাক বিভাগের বিতরণ ফি ৬০ টাকাসহ )
(খ) পেশাদার লাইসেন্স (মেয়াদ ৫ বছর): ২,৭৭২ টাকা ( ডাক বিভাগের বিতরণ ফি ৬০ টাকাসহ )

  1.  ডুপ্লিকেট/প্রতিলিপি লাইসেন্স ফি: প্রায় ৯৯২ টাকা
  2. নাম/ঠিকানা সংশোধন বা এন্ডোর্সমেন্ট ফি: ১,১০৭ টাকা
  3. ক্যাটাগরি পরিবর্তন বা সংযোজন ফি: ১,২২২ টাকা
  4. বিলম্ব জরিমানা ১৫ দিন পার হলে প্রতি বছর ৫১৮ টাকা অতিরিক্ত জরিমানা প্রযোজ্য।

পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কি 

গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অপরিহার্য। কিন্তু অনেকেই বিভ্রান্ত হই – পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কী? কোনটি আপনার জন্য সঠিক হবে তা জানানোর চেষ্টা করবো। 

পেশাদার ড্রাইভিং লাইসেন্স কি কাদের জন্য এটা প্রয়োজনঃ পেশাদার ড্রাইভিং লাইসেন্স মূলত তাদের জন্য, যারা গাড়ি চালিয়ে পেশাগতভাবে কাজ করেন। যেমনঃ ভাড়ায় চালিত গাড়ি এবং কোন প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করে বা আয় উপার্জন করে থাকেন ইত্যাদি।

কারা পেশাদার লাইসেন্স নেবেনঃ 

রাইড-শেয়ারিং চালক, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চালক প্রাইভেট কোম্পানি বা অফিসিয়াল ড্রাইভার পরিবহন ব্যবসায় যুক্ত চালকপেশাদার লাইসেন্স করে থাকেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি সরকারি নিয়ম মেনে বৈধভাবে পেশাগতভাবে গাড়ি চালাতে পারবেন।

অপেশাদার ড্রাইভিং কাদের জন্য প্রয়োজনঃ 
  1. ব্যবহারের ক্ষেত্রঃ এই লাইসেন্স দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন, কোনো প্রতিষ্ঠানে চালকের চাকরি বা বাণিজ্যিক কাজে গাড়ি চালানো যাবে না।
  2. বয়সীমাঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
  3. শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষাগত  যোগ্যতা ন্যূনতম  অষ্টম শ্রেণি পাস হতে হবে।
  4. যানবাহনের ধরনঃ সাধারণত মোটরসাইকেল এবং ২৫০০ কেজির নিচে হালকা ব্যক্তিগত মোটরযান চালানোর জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে।
  5. মেয়াদ ও ফিঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সাধারণত ১০ বছর হয়ে থাকে। এর ফি (ভ্যাটসহ) প্রায় ৪,৪৯৭ টাকা ( ডাক বিভাগের বিতরণ ফি ৬০ টাকাসহ )।

আবেদন করার নিয়ম:

1. প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর বিএসপি পোর্টাল-এ গিয়ে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
2. লার্নার লাইসেন্স পাওয়ার পর নির্দিষ্ট সময় অপেক্ষা করে লিখিত, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
3. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বায়োমেট্রিক ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে স্মার্ট কার্ড বা ই-ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার জন্য এন,আর,বি ব্যাংকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে এবং টাকা জমা রশিদ নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে। 

২০২৬ সালের ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রস্তুতি

১.প্রশ্নঃ মোটরযান কাকে বলে ?

উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোন যন্ত্র চালিত যান যার চালিকাশক্তি বাহিরের বা ভিতরের কোন উৎস হতে সরবরাহ হয়ে থাকে।

২.প্রশ্নঃ গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি

উত্তরঃ গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রোড পারমিট ইত্যাদি গাড়ির সঙ্গে রাখতে হবে।
গাড়িতে জ্বালানি তেল আছে কিনা তা পরীক্ষা করতে হবে না থাকলে পরিমাণ নতুন জ্বালানিতে তুলে নিতে হবে। 

রেডিওটর ও ব্যাটারীতে পানি আছে কিনা তা পরীক্ষা করতে হবে। ব্যাটারি কানেকশন ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে লুব ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব কেমন আছে তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে কম থাকলে যে পরিমাণ থাকে যে পরিমাণ থাকে সে পরিমাণ তুলে নিতে হবে।
মাস্টার সিলিন্ডারের ব্লেকফুয়েল ব্রেক অয়েল ভালো হবে পরীক্ষা করে নিতে হবে।

গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ও ব্রেক ভালোভাবে কাজ করছে কিনা তা চেক করে নিতে হবে।
সব চকার নাট বোল্টু টাইট আছে কিনা সার্বিকভাবে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে যেন কোন ভুলক্রটি না থাকে।কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। 


০৩. প্রশ্ন : মোটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায় ?

উত্তরঃ ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে-সমস্ত মেরামত কাজ করা হয়, তাকে মোটরযানের মেইনটেনেন্স বলে।

০৪. প্রশ্ন : একটি মোটরযানে প্রতিদিন কী কী মেইনটেনেন্স করতে হয় ?

উত্তরঃ ২ নং প্রশ্নের উত্তরের খ থেকে ঞ পর্যন্ত।

০৫. প্রশ্ন : সার্ভিসিং বলতে কী বুঝায় ?

উত্তরঃ মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে-কাজগুলো করা হয়, তাকে সার্ভিসিং বলে।

০৬. প্রশ্ন : গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয় ?

উত্তরঃ ক. ইঞ্জিনের পুরাতন লুবঅয়েল (মবিল) ফেলে দিয়ে নতুন লুবঅয়েল দেওয়া। নতুন লুবঅয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা।

খ. ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিংগান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা।

গ. ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজগান দিয়ে নতুন গ্রিজ দেওয়া।

ঘ. গাড়ির স্পেয়ার হুইলসহ প্রতিটি চাকাতে পরিমাণমতো হাওয়া দেওয়া।

ঙ. লুবঅয়েল (মবিল) ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ারক্লিনার পরিবর্তন করা।

০৭. প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় ?

উত্তরঃ ক. ড্রাইভিং লাইসেন্স, খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক), গ. ট্যাক্সটোকেন, ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট, ঙ.ফিটনেস সার্টিফিকেট (মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়) এবং চ. রুটপারমিট (মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ ৭ আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
০৮. প্রশ্ন : রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন/কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ?

উত্তরঃ সার্জেন্ট বা সাব-ইনসপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শকসহ বিআরটিএর কর্মকর্তা এবং মোবাইলকোর্টের কর্মকর্তা।

০৯. প্রশ্ন : মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী ?

উত্তরঃ মোটরসাইকেলে চালক ব্যতীত ১ জন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১০০)।

১০. প্রশ্ন : সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী?

উত্তরঃ ক. অত্যধিক আত্মবিশ্বাস, 

খ. মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, 

গ. অননুমোদিত ওভারটেকিং এবং

 ঘ. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা। 

২০২৬ সালের ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রস্তুতি

এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন বা সিগন্যাল সম্পর্কে তুলে ধরা হলো। যা ড্রাইভিং লাইসেন্স প্রার্থীকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করবে।

বিআরটিএ ও আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুসারে, ট্রাফিক সাইন বা সংকেত গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে।

১. বাধ্যতামূলক সংকেত বা চিহ্ন
২. সতর্কতামূলক সংকেত বা চিহ্ন
৩. তথ্যমূলক সংকেত বা চিহ্ন

আবার বাধ্যতামূলক ট্রাফিক সংকেত বা চিহ্নকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

ক. হ্যাঁ বাচক বাধ্যতামূলক সংকেত বা চিহ্ন 
খ. না বাচক বাধ্যতামূলক সংকেত চিহ্ন

বাধ্যতামূলক সংকেত বা চিহ্ন
বাধ্যতামূলক সংকেত বা চিহ্নগুলি সড়ক ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্দিষ্ট জায়গা বা এলাকার সড়কে চালকের জন্য বাধ্যবাধকতা সূচক। এই লক্ষণগুলি নির্দেশ করে যে একজনকে কী করা উচিত কি করা উচিত নয়। বাধ্যতামূলক রাস্তার চিহ্নগুলি সাধারণত লাল সীমানা সহ গোলাকার হয়। তাদের মধ্যে কিছু নীল রঙের হয়।

বাধ্যতামূলক সংকেত বা চিহ্নগুলো লঙ্ঘন বা ভঙ্গ করলে চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থাৎ এটি ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ।

অনলাইনে-সহজে-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-নিয়ম

অনলাইনে-সহজে-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-নিয়ম

অনলাইনে-সহজে-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-নিয়ম

অনলাইনে-সহজে-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-নিয়ম




ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

পদ্ধতি ১:ডিসিটিবি ফলাফল পেজ থেকে (রোল নম্বর বা নাম দিয়ে)

১. প্রথমে বিআরটিএ-র অফিশিয়াল পেজে যান।
২. পরীক্ষার ধরন নির্বাচন করুন।
৩. আপনার সংশ্লিষ্ট শাখা ও পরীক্ষার স্থান নির্বাচন করুন।
৪. পরীক্ষার তারিখ এবং স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি কোড সঠিকভাবে লিখুন।
৫. এরপর ফলাফল দেখার অপশনে ক্লিক করলে আপনার রোল নম্বর, নাম ও পাসের স্ট্যাটাস দেখতে পাবেন।

পদ্ধতি ২: বিআরটিএ সার্ভিস পোর্টাল অ্যাকাউন্টে লগইন করে

১. আপনার অ্যাকাউন্টে ঢুকতে ওয়েবসাইটে যান এবং নিবন্ধিত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২. ড্যাশবোর্ড থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনে যান এবং আপনার চলমান আবেদনে ক্লিক করুন।
৩. সেখানেই লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টের আলাদা ফলাফলসহ বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।

অনলাইনে নিজের ড্রাইভিং লাইসেন্স দেখার নিয়ম

১. বিআরটিএ সার্ভিস পোর্টাল এর মাধ্যমে চেক করা

• প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে যান।
• আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে যে অ্যাকাউন্ট খুলেছিলেন বা লগইন করেছিলেন। এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইডে প্রবেশ করুন।
• পোর্টাল থেকে আপনার ই-ড্রাইভিং লাইসেন্স দেখতে বা ডাউনলোড করতে পারবেন।
• লাইসেন্স যাচাই করার জন্য বি,আর,টি,এ ড্রাইভিং লাইসেন্স যাচাইকরণ পেজে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বা রেফারেন্স নম্বর, প্রথম ইস্যুর তারিখ এবং সিকিউরিটি কোড দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস দেখতে পারবেন। 

২. মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করা

• আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডি,এল চেক অ্যাপটি ডাউনলোড করুন।
• অ্যাপটি ওপেন করে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা রেফারেন্স নম্বর এবং জন্মতারিখ লিখুন।
• সার্চ বাটনে ক্লিক করলে আপনার লাইসেন্সের তথ্য ও বর্তমান অবস্থা দেখতে পাবেন। 

৩. এসএমএস এর মাধ্যমে চেক করা। 

• মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন, উদাহরণ: DL 1234567890 ।
• এরপর মেসেজটি পাঠিয়ে দিন 26969 নম্বরে।
• ফিরতি এসএমএসে আপনার লাইসেন্সের তথ্য জানিয়ে দেওয়া হবে। 


অনলাইনে সহজে ড্রাইভিং লাইসেন্স, ই-পেপার বা স্মার্ট কার্ড সংগ্রহ


• বায়োমেট্রিক ও স্মার্ট কার্ডের আবেদন সম্পন্ন হওয়ার পর বিআরটিএ অনুমোদন দিলে আপনার বিএসপি ড্যাশবোর্ডে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স প্রদর্শিত হবে। এটি ডাউনলোড ও প্রিন্ট করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন।
• মূল স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে গেলে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস চলে আসবে। এসএমএস পাওয়ার পর সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস থেকে আপনার মূল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্রীল্যান্স পথ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Altafur Rahman
Md. Altaful Rahman
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ফ্রিল্যান্স পথ আইটির এডমিন । অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।